২৩ জুন, ২০২৬ | ৯ আষাঢ়, ১৪৩৩ | ৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নারীর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৭ এপ্রিল বিকালে উপজেলার দোছড়ি ইউনিয়নের ২৭৯নং বাকঁখালী মৌজার ছাগলখাইয়া নলবনিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৪টার দিকে স্থানীয় মৃত শাহাব মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৫০) নিজ চাষের জমি থেকে গরু তাড়ানোর সময় অর্তকিত অবস্থায় ৪-৫টি বন্য হাতির সামনে পড়ে। এসময় বন্য হাতির দল ফরিদাকে তাৎক্ষনিক শুঁেড়র সাথে পেছিয়ে ও পায়ে পিষ্ট করে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফরিদা বেগমের। দোছড়ি ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের নারী সদস্য রেহেনা বেগম জানান, বন্য হাতির আক্রমণে ফরিদা বেগমের সম্পূর্ণ শরীর মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু শাফায়াৎ মুহাম্মদ শাহে দুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শে যাচ্ছেন বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।