২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩ | ১৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ

খেলাধুলা ডেস্কঃ প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ওই সফরে সফরে বিরাট কোহলিদের বিপক্ষে ৩টি-টোয়েন্টি ও ২টি টেস্ট ম্যাচে অংশ নেবে টাইগাররা।

সোমবার (০৩ জুন) এক বিজ্ঞপ্তিতে সেই সফরের সূচি প্রকাশ করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।

সূচিতে প্রকাশ করা হয়েছে, ৩ নভেম্বর দিল্লির ফিরোজ শাহ্‌ কোটলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শুরু করবে টাইগাররা। ৭ নভেম্বর রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ১০ ই নভেম্বর সিরিজের শেষ ম্যাচ নাগপুর স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ।

টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হবে ১৪-১৮ নভেম্বর ইন্দোরে। সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচটি হবে ২২-২৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে।

এখনও পর্যন্ত ভারত সাতবার বাংলাদেশ সফর করলেও তার বিপরীতে বাংলাদেশ মাত্র একবার ভারত সফর করে এসেছে। সেবার মাত্র একটি টেস্ট ম্যাচ খেলতে ভারত গিয়েছিল টাইগাররা।

বাংলাদেশের ভারত সফরের সূচি:

৩ নভেম্বর: প্রথম টি-টোয়েন্টি, দিল্লি।

৭ নভেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, রাজকোট।

১০ নভেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, নাগপুর।

১৪ নভেম্বর: প্রথম টেস্ট, ইন্দোর।

২২ নভেম্বর: দ্বিতীয় টেস্ট, কলকাতা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।