১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

ধর্ষণের ভয়ে স্কুলে যায় না ছাত্রীরা

ধর্ষণের ভয়ে স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার শালের হাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে অভিভাবক ও স্থানীয়রা।

ওই স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রী শিক্ষক কর্তৃক ধর্ষণের শিকার হয়। পরে ওই ঘটনা ছড়িয়ে পড়ায় এ পরিস্থিতির উদ্ভব হয়েছে। শালের হাট গ্রামের মাসুমা বেগম তার মেয়েকে দুদিন ধরে স্কুলে পাঠান না। তিনি জানান, স্কুলের পরিবেশ ভালো না। শিক্ষক যদি ধর্ষক হয় কী করে মেয়েকে স্কুলে পাঠাই। ওই স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী সুমনা আক্তার জানায়, সে ভয়ে স্কুলে যায় না। একই সুরে তার বড়ভাই দশম শ্রেণির ছাত্র শামিম পারভেজ বলেন, শুধু মেয়েরা নয়, ছেলেরাও স্কুুলে যায় না। ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আনছুরা আক্তার জানায়, স্যার খারাপ, এ জন্য তার মতো সবাই স্কুলে যায় না।

অভিভাবকদের অভিযোগে জানা গেছে, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হালিমের কুর্কীতির জন্য তারা তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাচ্ছেন না। গতকাল মঙ্গলবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, আবদুল হালিম ছাড়া সব শিক্ষক আছে। তবে একজনও শিক্ষার্থী উপস্থিত ছিল না স্কুলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, বৈরী আবহাওয়ার জন্য শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। সহকারী শিক্ষক আবদুল হালিমের বিষয়ে তিনি জানান, অসুস্থজনিত কারণে ওই শিক্ষক চার দিনের ছুটি নিয়েছেন।

সহকারী শিক্ষক আবদুল হালিমকে স্কুলে ও তার বাড়িতে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী রিক্তা পারভীন বলেন, এসব গুজব ও ষড়যন্ত্র। তিনি দাবি করেন, তার স্বামী সৎ চরিত্রবান। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার শাহিন আক্তার বলেন, তিনি এসব ঘটনা জানেন না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।