মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

দূর্যোগে সরকারি সাহায্যের পাশাপাশি ব্যাংক-বীমা ও ব্যক্তি উদ্যোগেও জনগণের সহায়তা করা যায় -চকরিয়ায় এমপি ইলিয়াছ

শেয়ার করুন

chakaria m.p eliasচকরিয়া পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: চকরিয়া চিরিংগা শাখার উদ্যোগে ১২জুলাই বন্যাদূর্গত পরিবারে ত্রাণ বিতরণকালে বলেছেন, সরকারি সহায়তার পাশাপাশি প্রচেষ্টা থাকলে প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগেও অনেক সহায়তা করা যায়। দূর্গত মানুষ অনাহারে থাকবে আর কোটি কোটি টাকার মালিক-ব্যবসায়ীরা তাদের সম্পদ আটকিয়ে রেখে নিশ্চুপ থাকবে এটা আল্লাহ তায়ালা সহ্য করবেনা। চকরিয়া-কক্সবাজার অনেক ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠা ও ধনাঢ্য ব্যক্তি রয়েছে যারা বন্যাকালীন দূর্যোগে জনগণের সহায়তায় এগিয়ে আসেনি। কিন্তু ইসলামী ব্যাংক তাদের সাধ্য অনুযায়ী অতীতেও করেছে বর্তমানেও ত্রাণ-সহায়তা দিয়ে যাচ্ছে। এজন্য তারা প্রশংসার দাবীদার। ব্যাংকের চিরিংগা শাখার ব্যবস্থাপক আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হাকিম, বিশিষ্ট সমাজসেবক মো: হেদায়ত উল্লাহ, এমপির একান্ত সহকারি নাজিম উদ্দিন, ব্যাংকের প্রকল্প কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মনিরুল ইসলাম এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রকল্পের অফিসার নুরুল আজিজ।

শেয়ার করুন