২৫ এপ্রিল, ২০২৬ | ১২ বৈশাখ, ১৪৩৩ | ৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

দুই দালালসহ ৯ মালয়েশিয়াগামী অাটক

Coxs-DB-


 অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজার থেকে ৭ জনকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় দুই দালালকে আটক করা হয়েছে।

শহরের প্রধান সড়কের ঝাউতলা এলাকার হোটেল সাগরগাঁওয়ের সামনে থেকে শনিবার দুপুর পৌনে ২টার দিকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার যাত্রীরা হলেন- আব্দুর রহিমের ছেলে মিটু (২৫), নেছার আলী মোড়লের ছেলে মনিরুল ইসলাম (২২), নুরুল ইসলাম মোড়লের ছেলে ইমরান হোসেন (১৮), মৃত আমীর আলি সর্দারের ছেলে আব্দুস সোবাহান (৪০), মৃত তমেজ মোড়লের ছেলে মো. হায়দার (৪২) ও রেজাউল মোড়লের ছেলে মোহাম্মদ মিজানুর রহমান (২৫)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।

আটক দালালরা হলেন- কক্সবাজার পৌরসভার পাহাড়তলী গ্রামের মৃত হাসু আলীর ছেলে মোহাম্মদ হাসান (৩০) ও টেকনাফ উপজেলার বড় ডেইলের নোয়খালী গ্রামের আবুল কালামের ছেলে নুরুল আলম (২৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন  জানান, আটকদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।