মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

তথ্যপ্রযুক্তি কার্যক্রমে ৩০ শতাংশই নারী: পলক

শেয়ার করুন


সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক প্রশিক্ষণে শতকরা ৩০ ভাগ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার রাজধানীতে নারীদের নিয়ে গুগলের এক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ নিশ্চিতে কাজ করছে আইসিটি বিভাগ। আমাদের সব প্রশিক্ষণে কমপক্ষে ৩০ শতাংশ নারীরা অংশ গ্রহন করছে। আমাদের ই-শপ কার্যক্রমের উদ্যোক্তাদের মধ্যে প্রায় অর্ধেক নারী।

সরকারের আইসিটি বিভাগের সহযোগিতায় গুগল উইমেন টেকমেকার্স বাংলাদেশ পর্বের আয়োজনে ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আন্তর্যাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল উইমেন ডে সেলিব্রেশন-২০১৭। এতে সারাদেশ থেকে ৩০০ জন নারী নিবন্ধনের মাধ্যমে অংশ নেন।

পলক বলেন, প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে গুগলের উইমেন টেকমেকার্সের কার্যক্রমের পরিধি বাড়ছে। আমাদের দেশের মেয়ে উইমেন টেকমেকার্সের লিড রাখসান্দা রুখাম গুগল সম্মেলনে শীর্ষ বক্তা হিসেবে বাংলাদেশকে গর্বিত করেছে। আইসিটি বিভাগের পক্ষ থেকে টেকমেকার্সের সব উদ্যোগে পাশে থাকতে চাই। বর্তমানে নারীর ক্ষমতায়নের সবচেয়ে বড় হাতিয়ার হলো তথ্যপ্রযুক্তি। তাই আমরা চাই তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীরা তাদের সক্ষমতা প্রমাণের সুযোগ পাবেন।

উদ্বোধনী পর্বেরর পর সম্মেলনে অংশগ্রহনকারী রুম্মান মোশারিফার হাতে ল্যাপটপ তুলে দিয়ে টেকমেকার্সের সদস্যদের জন্য ল্যাপটপ কর্মসূচির ঘোষণা দেন প্রতিমন্ত্রী। টেকমেকার্সের সঙ্গে সম্পৃক্ত মেয়েদের জন্যেএক হাজার ল্যাপটপ দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

সন্মেলনের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, বেসিস সহ-সভাপতি ফারহানা এ. রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স বিভাগের প্রধান লাফিফা জামাল ও গুগল ডেভেলপার গ্রুপের উপদেষ্টা আরিফ নেজামী।
বর্তমান প্রযুক্তি এবং স্টার্টআপ সম্পর্কে নারীর অংশগ্রহণ বিষয়ক আলোচনা পর্ব পরিচালনা করেন উইমেন টেকমেকার্স বাংলাদেশ পর্বের প্রধান রাখসান্দা রুখাম। পাশাপাশি ওমেন ডেভেলপমেন্ট প্যানেল ডিসকাশন, টেকটক, ক্যারিয়ার প্ল্যানিংয়ের ওপর অধিবেশন অনুষ্ঠিত হয়। এ বছর দেশব্যাপী ২০টি বিশ্ববিদ্যালয়ে নারীদের জন্য বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হবে।

শেয়ার করুন