মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ডুলাহাজারা সাফারি পার্কে বন্যহাতির মৃত্যু

শেয়ার করুন

index

চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেতর একটি বন্যহাতির রহস্যজনক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার সকালে পার্কের বনকর্মীরা হাতির নির্ধারিত বেষ্টনীর অদুরে সীমানা দেয়ালের কাছে জঙ্গলে পড়ে থাকতে দেখে হাতির মৃতদেহটি উদ্ধার করেন। ঘটনাটি থানা পুলিশকে অবহিত করে ময়নাতদন্ত শেষে ফের পার্কের ভেতরে হাতির মৃতদেহটি পুঁেত ফেলা হয়েছে বলে জানিয়েছেন পার্কের বনবিট কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী। তবে স্থানীয় সুত্রে অভিযোগ উঠেছে, কতিপয় পাচারকারী চক্র হাতির দাঁত ও মুল্যবান অঙ্গ-প্রত্যঙ্গ লুটের জন্য পার্কের লোকজনের সহযোগিতায় আগেরদিন সন্ধ্যায় পার্কে ঢুকে রাতের আঁধারে এ ঘটনাটি সংগঠিত করেছে।
স্থানীয় সুত্র জানায়, সাফারি পার্কের হাতি বেষ্টনীর সীমানা দেয়াল অরক্ষিত থাকায় প্রায় সময় বন্যহাতির পাল বিনা বাঁধায় পার্কে ঢুকে পড়ে। ওই বিষয়টি মাঁথায় রেখে পাচারকারী চক্রের লোকজন ফাঁদ পেতে হাতি হত্যার মাধ্যমে দাঁত ও মুল্যবান অঙ্গ-প্রত্যঙ্গ লুটের জন্য পরিকল্পনা নেন। স্থানীয়দের ধারনা, আগেরদিন সন্ধ্যার দিকে পাচারকারী চক্রের কতিপয় সদস্যরা পার্কে ঢুকে কৌশলে হাতিটিকে হত্যা করে। পরে তাঁরা মৃত হাতিটি মাদি হওয়ার কারনে দাঁত না থাকায় সেখানে ফেলে পালিয়ে যায়।
সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মো.নুরুল হুদা বলেন, আগেরদিন যে কোন সময় বন্যহাতিটি পার্কে ঢুকে পড়ে। রাতে তার মৃত্যু ঘটে। তবে ঠিক কি কারনে হাতিটি মারা গেছে তদন্ত প্রতিবেদন ছাড়াই এখনই তা বলা যাবেনা। বৃহস্পতিবার সকালে হাতির মৃতদেহটি উদ্ধারের পর বিষয়টি থানা পুলিশ ও পার্কের উর্ধ্বতন প্রশাসনকে অবহিত করা হয়। এরপর থানার এসআই সুজন তালুকদারের উপস্থিতিতে হাতির মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন করেন পেকুয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। পরে মৃতদেহটি পার্কের ওই এলাকায় পুঁেত ফেলা হয়। এব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী রুজু করা হয়েছে।

শেয়ার করুন