১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

ডা: বাপ্পীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

 IMG_0011

কক্সবাজারের স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ ও কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ অরূপ দত্ত বাপ্পীর বিরুদ্ধে নানা মুখী অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার সকালে কক্সবাজার সদর হাসপাতাল সড়কে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই  দীর্ঘ মানবন্ধন করে। মানবন্ধন থেকে শিক্ষার্থীরা জানান, ডাঃ অরূপ দত্ত বাপ্পী একজন স্বনাম ধন্য চিকিৎসক নন, তিনি একজন সাদা মনের মানুষ হিসেবে পরিচিত। কক্সবাজারের মানুষ তাঁর সেবা নিতে চায় বলেই এখন একটি চক্র প্রতিহিংসা পরায়ন হয়ে তাঁর মর্যাদা ক্ষুন্নে নেমেছে। একজন শিক্ষক ডাঃ বাপ্পীর পাঠদান থেকে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বঞ্চিত হতে চাইনা এবং আদর্শ শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার মেডিকেল কলেজ শিক্ষার্থীরা কখনো মেনে নিতে পারেনা। যারা ডাঃ বাপ্পীর বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে তাদের শাস্তি দাবী করা হয় মানবন্ধন থেকে।  এসময় বক্তব্য রাখেন কক্সবাজার পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি নজিবুল ইসলাম,পৌর স্বাধীনতা চিকিৎসক পরিষদ  কক্সবাজার  কলেজ শাখার সহ সভাপতি ডাঃ শান্তনু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদ ডাঃ নোবেল কুমার বড়–য়া, সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান ও মেডিকেল কলেজ শাখার সভাপতি রিপন চৌধুরী। মানববন্ধনের পর  ডাঃ অরূপ দত্ত বাপ্পীর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবী জানিয়ে কক্সবাজার জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে আন্দোলনকারীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।