৯ আগস্ট, ২০২৬ | ২৫ শ্রাবণ, ১৪৩৩ | ২৫ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

ট্রাম্প নির্বাচিত হলে যুদ্ধ শুরু করবেন: হিলারি

মার্কিনHilary Clinton প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী হিলারি ক্লিনটন সতর্ক করে বলেছেন, প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে যুদ্ধ শুরু করতে পারেন, কারণ তিনি অন্য জাতি দ্বারা অপমানিত বোধ করেন। পেনসিলভানিয়ার পিটসবার্গে গতকাল (শুক্রবার) এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেয়ার সময় হিলারি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “কল্পনা করুন বিষয়টা কত সহজ হবে, ট্রাম্প অপমানিত বোধ করবেন এবং রাত তিনটায় কেবল টুইটার যুদ্ধ নয় বরং সত্যিকার একটি যুদ্ধ শুরু করবেন।”এছাড়া হিলারি তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর বিদেশে ব্যবসায়িক লেনদেনের বিষয়েও সন্দেহের তীর ছুঁড়তে চেয়েছেন। তিনি বলেন, “বিদেশী ব্যাংক এবং অন্যান্য বিদেশী প্রতিষ্ঠানে তার শত শত মিলিয়ন ডলার ঋণ রয়েছে যা সম্পর্কে তিনি আমাদের বলেন নি।”

ক্লিনটন ভোটারদের কাছে প্রশ্ন ‍ছুঁড়ে দেন, “নিজেকে জিজ্ঞেস করুন- ট্রাম্প যখন সেসব দেশের লোকের সঙ্গে আলোচনার টেবিলে বসবেন তখন কি তিনি নিজের আর্থিক স্বার্থ বাদ দিয়ে আমেরিকার স্বার্থ এগিয়ে নেবেন?” ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশের অর্থনীতি উন্নত করেছেন তার প্রমাণ হিসেবে হিলারি সরকারের সর্বশেষ চাকরি সম্পর্কিত প্রতিবেদন তুলে ধরেন।

তিনি বলেন, “আমি বিশ্বাস করি আমাদের অর্থনীতি সত্যিই উন্নতি লাভ ও সমৃদ্ধ হওয়ার পথে রয়েছে। যখন মধ্যবিত্তরা সমৃদ্ধ হবে, আমেরিকাও সমৃদ্ধ হবে।”

দুই প্রার্থীই ওহিও এবং পেনসিলভানিয়ায় যাত্রা বিরতি দিয়েছেন। হিলারি মিশিগানে ও ট্রাম্প নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচার চালান। ওহিও, পেনসিলভানিয়া ও মিশিগানের ভোটারদের প্রধান উদ্বেগ হলো অর্থনীতি।#

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।