১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ চকরিয়ার আয়ুব আলীর মৃত্যু

কক্সবাজারের সদরের নুনিয়ারছড়াস্থ ৬ নম্বর ঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া চকরিয়ার আয়ুব আলী (৫৮) মারা গেছেন। শনিবার ভোর ৪টার দিকে শেখ হাসিনা বার্ন হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

আয়ুব আলী চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড মন্ডলপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে।

নিহতের স্বজন চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুস শফি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সকাল ৮টার দিকে কক্সবাজারের নুনিয়ারছড়া ৬ নম্বর জেটিতে নোঙগর করা মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ১২ জেলে দগ্ধ হয়। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে আয়ুব আলীকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যায়।

চট্টগ্রাম মেডিকেলের ৩৬ নম্বর বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ওয়ার্ডের সহকারী রেজিষ্ট্রার রাশেদ উল করিম জানিয়েছিলেন, কক্সবাজারে মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুই জনের শরীর ৯০ শতাংশ দগ্ধ হয়েছে, তিনজন ৬৫ থেকে ৭০ শতাংশ। বাকিরা ২০ থেকে ৩০ শতাংশ। তবে ১০ জনের মধ্যে ৯ জনের শ্বাসনালী পুড়ে গেছে। ডাক্তাররা বলছেন ১০ জনের অবস্থাই আশংকাজনক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।