২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফ সাগর থেকে অর্ধ-গলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Lash
কক্সবাজারের টেকনাফে সাগর থেকে ভাসমান ‘অর্ধ-গলিত অবস্থায়’ অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় বঙ্গোপসাগর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ।

নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর এবং তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

ওসি মজিদ বলেন, শনিবার বিকালে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় বঙ্গোপসাগরে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে পৌঁছে সাগর থেকে অর্ধ-গলিত অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করেছে।

“কয়েকদিন আগে মৃত্যু হওয়ায় মৃতদেহটি বিকৃত হয়ে গেছে। মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। তার চোখ ও অন্ডকোষ সাগরের মাছ বা অন্য প্রাণীরা খেয়ে ফেলেছে। তার পরনে কোন ধরনের কাপড় ছিল না।”

ওসি বলেন, সাগরে কোন ট্রলার ডুবির ঘটনায় নাকি কেউ তাকে হত্যা করে লাশ সাগরে ফেলে দিয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।