১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩ | ৩০ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

টেকনাফ পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক-৪

1422527232

টেকনাফ মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১৫লক্ষ টাকার ইয়াবাসহ মিয়ানমারের ৩ রমনীসহ ৪জনকে আটক করেছে।
সুত্র জানায়, ৮জুলাই সকাল সাড়ে ১০টারদিকে টেকনাফ মডেল থানার এসআই আলমগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং হারিয়াখালী ভাঙ্গা রাস্তার মাথায় অভিযান চালিয়ে ২হাজার ৭শ ৮৫পিস ইয়াবা বড়িসহ মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার বুচিদংয়ের রাচিদং এলাকার মোহাম্মদ আলমের স্ত্রী রশিদা বেগম (২৮), মৃত আবুল ফয়েজের স্ত্রী রাশিদা বেগম ও মৃত নজির আহমদের স্ত্রী মমতাজ বেগম (৪০) কে আটক করে। অপরদিকে ভোরে টেকনাফ থানার এএসআই আজাহারের নেতৃত্বে পুলিশ সদস্যরা সদর ইউনিয়নের জাঁহালিয়া পাড়ায় অভিযান চালিয়ে ২হাজার ৪শ পিস ইয়াবাসহ কালা মিয়ার পুত্র মৌলভী আনোয়ার ইসলামকে আটক করে। সর্বমোট ৫হাজার ১শ ৮৫পিস ইয়াবা বড়ির মূল্য ১৫লক্ষ ৫৫হাজার ৫শ টাকা। আটককৃতদের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি আতাউর রহমান খোন্দকার জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।