মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

Yaba
টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ চল্লিশ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইলের খুরেরমুখ পয়েন্ট সমুদ্র সৈকত এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবুজার আল জাহিদ।
তবে অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
আবুজার বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবি টহল দল বৃহস্পতিবার গভীর রাতে সাবরাংয়ের খুরেরমুখ পয়েন্ট সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালায়। এসময় ৩/৪ জন পাচারকারিরা বিজিবির সদস্যদের দেখতে পেয়ে দৌঁড় দেয়। বিজিবির সদস্যরা ধাওয়া দিলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়।
“ পরে ওই বস্তা থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ১ লাখ ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা। ”
উদ্ধার করা ইয়াবাগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান আবুজার।

শেয়ার করুন