১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

টেকনাফে মালয়েশিয়াগামী ১৭ বাংলাদেশি আটক

Teknaf_348742631

 টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে অবৈধভাবে মালয়েশিয়াগামী ১৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (২১ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক কর‍া হয়।

টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান,  ভোররাত পৌনে ৪টায় টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে অবৈধভাবে বিদেশগামী ১৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে- নরসিংদীর ১০ জন, নারায়ণগঞ্জের ৩ জন, চট্টগ্রামের ৩ জন এবং হবিগঞ্জের ১ জন।

বিজিবি কর্মকর্তা জানান, আটককৃতরা চট্টগ্রাম থেকে নৌকা যোগে মালয়েশিয়া অভিমুখে রওনা হয়েছিলো। পরে তারা মায়ানমার থেকে টেকনাফ দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করে।

আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।