২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

চৌফলদন্ডীতে মদ্যপ্ত অবস্থায় রাখাইন পরিবারে হামলা: আহত-৩

hamla
কক্সবাজার সদর উপজেলার উপকুলীয় ইউনিয়ন খ্যাত চৌফলদন্ডীতে মদ পান করে মাতাল হয়ে রাখাইন পরিবারের উপর হামলা চালিয়ে ৩ জনকে গুরুত্বর আহত করার খবর পাওয়া গেছে। জানা যায়, ১৯ মার্চ আনুমানিক রাত আট’ টার দিকে চৌফলদন্ডী ইউনিয়নের উত্তর রাখাইন পাড়ায় রমজান নামের এক যুবক প্রবেশ করে মাতাল অবস্থায় জনৈক ব্যবসায়ি মংরি রাখাইনের টিনের বেড়ায় লাঠি দিয়ে আঘাত করতে থাকে। পরে মংরি রাখাইনের জামাতা উমংছিন রাখাইন ঐ মদ্যপ্ত অবস্থায় যুবককে বাধা প্রদান করলে, তাতে রমজান ক্ষিপ্ত হয়ে স্বজোরে তার বাড়ীর দরজায় লাথি মেরে প্রবেশ করে উমংছিন রাখাইনকে মারধর শুরু করে। এমতাবস্থায় তার স্ত্রী খিনলা রাখাইন ও শ্যালিকা এমে রাখাইন এগিয়ে আসলে, তাদেরকেও ব্যাপক মারধর পূর্বক গুরুত্বর আহত করে। বর্তমানে খিনলা ও এমে রাখাইনকে আহত অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। তাদের শরীরে মাথা সহ বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়েছে বলে জানা গেছে। এনিয়ে রাখাইন পল্লীতে চলছে অন্যরকম পরিস্থিতি। এই ব্যাপারে হামলার শিকার উমংছিনের মতে, মদ্যপ্ত অবস্থায় এক যুবক অতর্কিত ভাবে তাদের বাড়ীতে হামলার ঘটনায় সুস্থ বিচার দাবী করেন। অপরদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই আতিক উল্লাহের মতে, মাতাল অবস্থায় যুবক রাখাইন বাড়ীতে হামলার সত্যতা নিশ্চিত করেন। এদিকে চৌফলদন্ডীর ১ নং ওয়ার্ডের এমইউপি মংওয়েন রাখাইনের মোবাইলে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।