মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

চট্টগ্রাম বন্দরে ‘রেড অ্যালার্ট-৩’ জারি

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ 

ঘূর্ণিঝড় আম্পান-এর সতর্কতায় চট্টগ্রাম সমুদ্র বন্দরে নিজস্ব সংকেত ‘রেড অ্যালার্ট-৩’ জারি করা হয়েছে। সোমবার (১৮ মে) বিকাল ৪টায় ৬ নম্বর বিপদ সংকেতের পর রেড অ্যালার্ট-৩ জারি করে বন্দর কর্তৃপক্ষ। রেড অ্যালার্ট-৩ জারির পর বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠা-নামার কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বন্দর সচিব ওমর ফারুক।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘রেড অ্যালার্ট-৩ জারির পর বন্দরে পণ্য খালাস বন্ধ করে দেওয়া হয়েছে। জেটিতে থাকা জাহাজাগুলোকে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মঙ্গলবার সকালের মধ্যে জেটি পুরোপুরি খালি হয়ে যাবে। পাশাপাশি বহির্নোঙরে থাকা জাহাজগুলোকে সার্বক্ষণিক ইঞ্জিন সচল রেখে গভীর সাগরে নিরাপদ অবস্থানে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে ছোট জাহাজগুলোকে কর্ণফুলী সেতুর উজানে চলে যেতে নির্দেশনা প্রদান করা হয়েছে।’

ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় দুটি কন্টোল রুম চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জরুরি তথ্য আদান প্রদানের জন্য বন্দরের নৌ ও পরিবহন বিভাগ দুটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। এই দুটি কক্ষ থেকে সার্বক্ষণিক তথ্য আদান প্রদান করা হচ্ছে।’

শেয়ার করুন