মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার হাফেজ নগরে হাইজিন কিট বিতরণ করলেন সিভিল সার্জন

শেয়ার করুন

কোভিড-১৯ প্রতিরোধে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন তুলাতলী এলাকার হাফেজ নগর ও তক্তার পুল এলাকার হতদরিদ্র, গার্মেন্টস শ্রমিক, দিনমজুর, রিক্সা শ্রমিক, কাজের বুয়া, প্রতিবন্ধী ও পাঁচ বছরের নিচে শিশু আছে এমন ৯০টি পরিবারের মাঝে হাইজিন কিট বিতরণ করা হয়েছে। ১৫ মে ২০২০ ইং শুক্রবার সকাল ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি চট্টগ্রাম আর্বান (কর্ণফুলী মেট্টো) আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাইজিন কিট বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র এপি ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য তত্তা¡বধায়ক সুজন বড়ুয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার খ্রীষ্টপার কুইয়া, শিশু সুরক্ষা অফিসার অশেষ রেমা ও জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমীন আক্তার। পরিবার প্রতি বিতরণকৃত হাইজিন কিট সামগ্রীর মধ্যে ছিল- গোসল করার সাবান ১০ পিস, নাক ও মুখ ঢাকার মাস্ক ৫০ পিস, ব্লিচিং পাউডার ১ কেজি, কাপড় কাচার গুড়া সাবান ১ কেজি, স্যানিটারী প্যাড ৪ প্যাকেট ও প্লাস্টিকের মগ ১টি।

হাইজিন কিট বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা একটি ঘাতক মহামারী। এ ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সাবান ও পানি দিয়ে ঘনঘন পুরো হাত ধোয়ার পাশাপাশি অ্যালকোহলমুক্ত স্যানিটাইজার দিয়ে তালুসহ হাত পরিস্কার রাখতে হবে। হাঁচি বা কাশি দেওয়ার সময় হাতের কনুইয়ের ভাঁজে বা টিস্যু দিয়ে নাক ঢাকতে হবে। ব্যবহৃত টিস্যুটি দ্রুত বন্ধ বিনে ফেলতে হবে। জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। করোনা থেকে বাঁচতে হলে পরিস্কার-পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই।

শেয়ার করুন