মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

চকরিয়া মুক্তিযোদ্ধা অানোয়ার বাঙ্গালী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

শেয়ার করুন

chakaria-muktijudda-anwar-bangali-18-11-16
কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ আনোয়ার হোসেন বাঙ্গালী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে স্থানীয় জহির বাপের পাড়া স্টেডিয়ামে অনুষ্টিত হয়েছে।
লক্ষ্যারচর ফ্রেন্ডশীপ ক্লাবের আয়োজনে অনুষ্টিত টুর্ণামেন্টে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড দলকে ৩-২ গোলে পরাজিত করে ৫নম্বর ওয়ার্ড দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলাটি পরিচালনা করেন আজহার উদ্দিন। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ৯টি দল টুর্নামেন্টে অংশ গ্রহন করেন। খেলার স্পন্সর ছিলেন প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবার।
লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল আবছার সওদাগর, সাবেক সভাপতি কবির হোসেন মেম্বার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা যুবলীগ নেতা ক্রীড়া সংগঠক ওসমান আলী খান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, যুবলীগ নেতা হাসানুল ইসলাম আদর, ক্রীড়া সংগঠক মোহাম্মদ মোসাদ্দেক, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সংযুক্ত আরব আমিরাত যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক এমএ রাশেদ, যুবনেতা আবদুর রহিম, শ্রমিক নেতা আইয়ুব ড্রাইভার। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের কর্মকর্তা ও খেলোয়াড়দের মাঝে ট্রপি এবং পুরুস্কার বিতরণ করেন।

শেয়ার করুন