মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

চকরিয়ায় সমবায় দিবস পালিত

শেয়ার করুন

file-17
‘সমবায় দর্শন-টেকসই উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় সমবায় দপ্তরের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি চকরিয়া উপজেলা পরিষদ মোহনা থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) মাহাবুব উল করিমের সভাপতিত্বে এবং চকরিয়া উপজেলা সমবায় অফিসার এম এ মান্নানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, বদরখালী সমিতির সহ-সভাপতি আলী আজম বাহাদুর, চিরিংগা সমবায় সমিতির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন লিটন, সেলিম উল্লাহ এম এ, চকরিয়া দর্পন সমিতির সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া বিমানবন্দর সমবায় সমিতির সভাপতি আবু সওদাগর, সাধারণ সম্পাদক নুরুস শফি ছাড়াও চকরিয়ার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।

শেয়ার করুন