১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ | ২৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক, মাইক্রোবাস জব্দ

কক্সবাজারের চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে। ওই সময় একটি মাইক্রোবাস জব্দ করেছে। রোববার সকালে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. খাইরুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্র জানিয়েছেন, রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে  চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস যাহার রেজি: নং-চট্ট মেট্রো-চ-১১-৪০৯০ এর চালক গাড়িতে করে  মাদক নিয়ে যাচ্ছে এমন খবর পান। এই তথ্যের ভিত্তিতে চিরিংগা হাইওয়ে থানার পুলিশ মাইক্রোবাসটি তল্লাশি চালায়। ওই সময় ৩৯১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের তল্লাসীর এক পর্যায়ে গাড়ির চালককে আটকসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।  আটককৃত মো. ইকবাল কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকার মৃত নুরুল হকের ছেলে।
আটককৃত মাদক বহন চালকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।