৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

চকরিয়ায় সংঘর্ষ ও চুরি মামলার সাজাপ্রাপ্ত তিনজন আটক

কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে  দীর্ঘদিন পলাতক থাকা চুরি, সংঘর্ষের মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ আগস্ট) গভীর রাতে উপজেলার কৈয়ারবিলর বরইতলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, বরইতলী ভিলেজের পাড়া এলাকার আলী আহমেদের ছেলে শামশুল আলম প্রকাশ গুরাইয়া (৩২), কৈয়ারবিল হিন্দুপাড়ার এলাকার মৃত সাধন কান্তি দাশের ছেলে মৃদুল কান্তি দাশ (৪৮), ও বরইতলী হিন্দুপাড়া এলাকার বাবুল কান্তি দাশের ছেলে মিলন কান্তি প্রকাশ ভুট্টো দাশ (৩৫)।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) কাইসার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী, এএসআই রাজীব, এএসআই জাহাঙ্গীর আলম  অভিযান চালিয়ে তাদের আটক করে।
হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইসার হামিদ জানান, আটককৃত আসামীরা এক বছর করে সাজা অবস্থায় দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় পলাতক ছিল।
তিনি আরও বলেন, আটক তিন আসামিকে আদালতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।প্রসঙ্গত, হারবাং পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে গত ২৬ আগস্ট মারামারি মামলায় ওয়ারেন্টভুক্ত ৫ আসামি ও ২৭ আগষ্ট বনমামলা ও প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আরও দুই আসামিকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।