১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

চকরিয়ায় মারামারি মামলায় নারীসহ পাঁচ জন আটক

কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে মারামারি মামলায় ৫ জন আসামিকে আটক করেছে হারবাং পুলিশ ফাঁড়ি। শনিবার (২৬ আগষ্ট) গভীররাতে উপজেলার হারবাং এলাকায় ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চকরিয়ার হারবাংয়ের শান্তিনগর এলাকার আমির হোসেন (৫৫), তার স্ত্রী জাহানারা বেগম (৪৮), তার ছেলে মো. কায়সার (২৫), মো. শাহেদ এবং বদু মিয়ার স্ত্রী পুতি বেগম (৩৫)।
হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইসি কাইছার হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ হলে আবুল কালাম বাদী হয়ে একই পরিবারের ৪জন সহ ৫ জনকে আসামি করে একটি মারামারি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযান চালিয়ে ৫জনকে আটক করে পুলিশ।
তিনি আরও বলেন, আটককৃত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।