২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

খালেদা জিয়ার সরকারি নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ বিএনপির

images_76734
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সরকারি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

সোমবার দুপুরে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

তিনি বলেন, বেগম জিয়ার সিটি নির্বাচনের প্রচারণায় অংশ নেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে ধরনের বক্তব্যে দিয়েছেন তা নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করার শামিল।

রিপন অভিযোগ করে বলেন, রোববার দলের চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় নামলে সরকার সমর্থিত দলের নেতাকর্মীরা যে ধরনের আচরণ করে তা উদ্দেশ্য প্রণোদিত ও উস্কানিমূলক।

প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্যে নির্বাচনী আচরণ বিধির পরিপন্থী কি না তা খতিয়ে দেখতেও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান বিএনপির এই মুখপাত্র।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।