৪ মে, ২০২৬ | ২১ বৈশাখ, ১৪৩৩ | ১৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

কলেজ গেইটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

???????????????????????????????

অবশেষে কক্সবাজার সরকারি কলেজের অবৈধ দখলে থাকা জমি উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল সকালে কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। তবে গেইটের অপরাপর জমি উচ্ছেদ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। তাদের দাবি দ্রুত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কলেজের জমি দখলমুক্ত করা হউক। অভিযানে নেতৃত্বদানকারী সহকারী কমিশনার জানান, শিক্ষা প্রতিষ্টানসহ সরকারি কোন জমি অবৈধ দখলে থাকতে পারবেনা। কলেজের গেইটে ৬টি দোকান উচ্ছেদ করা হয়। এ সময় সদর উপজেলা ভূমি অফিসের তহসিলদার মোহাম্মদ শাহেদ এবং পুলিশের এসআই কামরুজ্জামানসহ বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ প্রশাসনকে সহায়তা করে।
জানা যায়, কক্সবাজার সরকারি কলেজের বিভিন্ন জায়গা অবৈধ দখলে নিয়েছিল ভূমি দস্যুরা। এসব জমি উদ্ধার করতে কলেজ প্রশাসন এবং শিক্ষার্থী এবং সচেতন মহলের পক্ষ থেকে দখল হওয়া এসব জমি উদ্ধারের দাবি জানিয়ে আসছিল। সর্বশেষ কলেজ শিক্ষার্থীরা গত ৮ এপ্রিল জেলা প্রশাসক বারবর স্বারকলিপি প্রদান করা হয়। তাদের দাবির প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সকালে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সাবেক শিবির নেতা রফিকুল ইসলাম বাহাদুর দীর্ঘদিন কলেজ গেইটের এসব জায়গা দখল করে ব্যবসা চালিয়ে আসছিল। কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল জানান, শুধু কয়েকটি দোকান উচেছদ করলে হবেনা। কলেজের সকল অবৈধ দখলে থাক জমি উচ্ছেদ করতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।