২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুদ্দিন আর নেই, চকরিয়ায় আজ জানাজা

 


কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর শামসুদ্দিন ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন। মৃত্যুকালে তাহার বয়স ছিল ৮২বছর। তিনি সোমবার বিকাল ৫টায় চট্টগ্রামের হালিশহর কে ব্লকস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে মৃত্যু বরণ করেন। প্রফেসর শামসুদ্দিন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্বকাকারা গ্রামের মরহুম শের আলীর পুত্র। আজ মঙ্গলবার সকাল ১১টায় মরহুমের গ্রামের বাড়ি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পূর্বকাকারা জামে মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে ২ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পারিবারিক সূত্রে জানায়, মরহুম অধ্যক্ষ মো: শামসুদ্দিন ১৯৬৩সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কক্সবাজার সরকারী কলেজ, সিলেট এমসি কলেজ, চট্টগ্রাম সিটি বিশ^বিদ্যালয় কলেজ, চট্টগ্রাম সরকারী কলেজ, চট্টগ্রাম মহসিন কলেজে প্রফেসর ছিলেন। এরপর সন্ধীপ সরকারি কলেজে অধ্যক্ষ এবং কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ’র দায়িত্ব পালন করা অবস্থায় ১৯৯৬সালে চাকুরী থেকে অবসর নেন।
সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের শিক্ষক হওয়ায় অবসরে থাকা অবস্থায় তিনি সালাহউদ্দিন আহমেদর অনুরোধে পেকুয়া শহীদ জিয়া উপকূলীয় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। জীবদ্দশায় তিনি পূর্ব কাকারা জামে মসজিদের নামে ৩কানি জমিও দান করেন। মরহুমের বড় ছেলে আবু রাশেদ মোহাম্মদ শের আক্তার (সাথী) একজন বিশেষজ্ঞ চিকিৎসক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।