২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজার সমুদ্র সৈকত পরিষ্কার অভিযানে বিএনসিসি

কক্সবাজার সমুদ্র সৈকত পরিষ্কার অভিযান কর্মসূচি পালন করেছে বিএনসিসি’র ক্যাডেটরা। আজ সকালে এ অভিযানে অংশগ্রহণ করেন প্রায় দুইশ’ বিএনসিসি’র ক্যাডেট।

জানা যায়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমুদ্র সৈকতকে পরিবেশ দুষণ মুক্ত রাখার প্রত্যয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়। রমনা রেজিমেন্ট কমান্ডার লে.কর্নেল এম এম সালাহউদ্দিনের নেতৃত্বে সমুদ্র সৈকত পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানে অন্যান্যদের মধ্যে মেজর সাঈদ, মেজর হামিদ, বিটিএফ ও নাছির, হাবিব, কামরুলসহ পিইউও ও ক্যাডেটরা অংশগ্রহণ করেন।

লে.কর্ণেল সালাহদ্দিন জানান,‘বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর জ্ঞান, শৃংখলার মূলমন্ত্রে উজ্জীবিত একটি স্বেচ্ছাসেবক সংগঠন। শারিরীক যোগ্যতা অর্জন ও মানবিক মুল্যবোধ সম্পন্ন যুব সমাজকে যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিএনসিসি কাজ করে যাচ্ছে। দেশের পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকত পরিচ্ছন্ন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।