১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজার পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা তারিকুলের বরণ ও উপ-সহকারি প্রকৌশলী মনতোষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি;

কক্সবাজার পৌরসভার নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা এ.কে.এম তারিকুল আলমকে বরণ অনুষ্ঠান করা হয়েছে। ১৮ ই এপ্রিল বৃহস্পতিবার সকালে কক্সবাজার পৌরসভার আয়োজনে পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। এই সময় বক্তব্য রাখেন প্যানেল মেয়র যথাক্রমে সালাউদ্দিন সেতু ও ইয়াছমিন আক্তার, কাউন্সিলর যথাক্রমে রাজ বিহারী দাশ, হেলাল উদ্দিন কবির, এম এ মনজুর, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, সচিব রাছেল চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম। এই সময় কাউন্সিলর মিজানুর রহমান, সাহাব উদ্দিন সিকদার, আমিনুল ইসলাম মুকুল ও জাহেদা আক্তারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান নির্বাহী কর্মকর্তা এ.কে.এম তারিকুল আলমকে মেয়র, কাউন্সিলরসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।

একইদিন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মনতোষ চাকমার বদলীজনিত বিদায় অনুষ্ঠান ও অনুষ্ঠিত হয়। এই সময় তাকে স্বারক দিয়ে সম্মননা জানানো হয়। দীর্ঘদিন কক্সবাজারে দায়িত্বপালন শেষে মনতোষ চাকমা রাঙ্গামাটি জেলা পরিষদে বদলী হয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।