১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩ | ২৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজার জেলা খেলাঘর আসরের আহবায়ক কমিটি গঠিত

shomoy
জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর কক্সবাজার জেলা শাখার এক সভা গতকাল কক্সবাজার পৌরসভা মিলনায়তনে জেলা খেলাঘর আসর সভাপতি জাহেদ সরওয়ার সোহেল এর সভাপতিত্বে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিশ্বজিত পাল বিশু, সুবিমল পাল পান্না, করিম উল্লাহ, ওয়াহিদ মুরাদ সুমন, সাইফুদ্দিন খালেদ, কাজী মিজানুর রহমান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে জেলা খেলাঘরের পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে আবুল কাশেম বাবুকে আহবায়ক এবং সাবেক ছাত্রনেতা রিদুয়ান আলী সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, যুগ্ন আহবায়ক করিম উল্লাহ, ওয়াহিদ মুরাদ সুমন, সদস্য যথাক্রমে জাহেদ সরওয়ার সোহেল, আবদুল মতিন আজাদ, আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, বিশ্বজিত পাল বিশু, এম জসিম উদ্দিন, জয়নাব বেগম জোনাকী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।