২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

কক্সবাজারে ডাক্তারদের পিপিই দিলেন রাজা শাহ্ আলম


এবার কক্সবাজারের বিভিন্ন প্রাাইভেট হাসপাতালে কর্মরত ডাক্তারদের পারসোনাল প্রটেকশন ইক্যুবমেন্ট (পিপিই) দিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি রাজা শাহ আলম চৌধুরী।
আজ দুপুরে তিনি ১০০ পিছ পিপিই বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ কক্সবাজারের আহবায়ক ডা: মাহাবুবুর রহমানের হাতে তুলে দেন।

রাজা শাহ আলম চৌধুরী বলেন, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের ডাক্তাররা সরকারীভাবে পিপিইসহ বিভিন্ন সরাঞ্জম পাচ্ছেন। কিন্তু বেসরকারি হাসপাতালে কর্মরত ডাক্তাররা পিপিই এর অভাবে রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের সমস্যার কথা বিবেচনা করে তাঁর এই ক্ষুদ্র প্রয়াস।
তিনি বলেন, কক্সবাজার মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা: অনুপম বড়ুয়া ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিএমএ কক্সবাজারের সাধারণ সম্পাদক ডা: মাহাবুবুর রহমানের সাথে সমন্বয় করে এসব কার্যক্রম চালাচ্ছেন। পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলাও ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও হাসপাতাল সংশ্লিষ্টদের মাঝেও পিপিই বিতরণ করা হবে।

সম্প্রতি কক্সবাজারে কোয়ারান্টাইনে থাকা ডাক্তার ও সেবাপ্রদানকারী ডাক্তারদের জন্য নিজের মালিকানাধীন হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালের সবকটি রুম ছেড়ে দেন তিনি। এ জন্য তিনি সর্বমহলে বেশ প্রশংসিত হন।

সূত্রঃ সিবিএন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।