মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায়

শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি:

দূরপাল্লার বাসে রুট পারমিট প্রদর্শনে ব্যর্থ নানা অনিয়মের বিরুদ্ধে বিআরটিএ’র সহযোগিতায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার  পর্যটন জোন কলাতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতে ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন মোটরযান, ট্যাক্স টোকেন, রুট পারমিট না থাকায় ৩ টি মামলা করা হয়েছে। এতে ৬,২০০ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পালের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার সার্কেলে মোটরযান পরিদর্শক আরিফুল ইসলাম।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার সার্কেলের মোটরযান পরিদর্শক আরিফুল ইসলাম জানিয়েছেন, নানা কারণে রেজিস্ট্রেশন করা যানবাহনও ফিটনেস নবায়ন করছে না। অনেকে লাইসেন্স না নিয়েই সড়কে দিব্যি চলাচল করছে। আবার অনেকে বিনা ড্রাইভিং লাইসেন্সে চালাচ্ছে গাড়ি। ফলে ঘটছে দুর্ঘটনা। এসব বিষয় মাথায় নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় কলাতলীর প্রধান সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানে পুলিশ, আনসার সদস্য ও প্রশাসনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিআরটিএ কর্তৃপক্ষ।

শেয়ার করুন