মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

এতিম-ওলামাদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

শেয়ার করুন

kz-newsho_thereport24

প্রতি বছরের মতো পবিত্র রমজানের প্রথম দিনে এতিম-ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রাজধানীর লেডিস ক্লাবে শুক্রবার এ ইফতার মাহফিলের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন। ইফতার মাহফিলে যোগ দিতে সন্ধ্যা পৌনে ৭টার দিকে লেডিস ক্লাবের হলরুমে প্রবেশ করেন তিনি। পরে তিনি বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে এতিম-ওলামা-মাশায়েখদের সঙ্গে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন।

বিএনপি নেত্রীর সঙ্গে মূল টেবিলে আল জামিয়া ইসলামিয়া মাদ্রাসা পটিয়ার মাওলানা মুফতি মোজাফফর আহমেদ, মাওলানা শাহ্ মো. আরিফ বিল্লাহ সিদ্দিকী (ছারছিনার পীর), মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন জাফরি, মাওলানা মজিবুর রহমান হামিদী, ২০ দলীয় জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর ছেলে মুফতি আবুল হাসনাত আমিনীসহ এতিম ছেলেমেয়েরা বসে একসঙ্গে ইফতার করেন।

ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, বেগম সারোয়ারি রহমান, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীও উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ এম এ মালেক।

এম এ মালেক দ্য রিপোর্টকে বলেন, রহমত আমিল মিশন এতিমখানা, শান্তিনগর মাদ্রাসাসহ বেশ কয়েকটি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ইফতারে অংশ নেন।

 

শেয়ার করুন