২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

উখিয়ায় ৬ সন্তানের জননী খুন

Khun2-50x50

 

উখিয়ার মরিচ্যায় আয়েশা বেগম (৪০) নামে ৬ সন্তানের জননীকে নির্মমভাবে পিটিয়ে ও মুখে বিষ ঢেলে হত্যা করেছে স্বামী ও শশুর পক্ষের লোকেরা। ২১ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৮টায় স্বামী ও শশুর পক্ষের লোকেরা যৌতুকের দাবীতে ওই মহিলাকে মারধর করে মূখে বিষ ঢেলে দিলে আশংকা জনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করলে দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সে জালিয়া পালং ইউনিয়নের ডেইল পাড়া গ্রামের মৃত মোঃ কালুর মেয়ে ও ব্যটলিয়ন আনসার সদস্য রহমত উল্যাহর বড় বোন। আনসার সদস্য রহমত উল্যাহ জানান, তার বড় বোন আয়েশা বেগম (৪০) কে গত অনুমান ২০ বছর পুর্বে মরিচ্যা গ্রামের মৃত গোলাম বারীর ছেলে ছৈয়দ হোছন বিয়ে করেন। তাদের সংসারে ২ ছেলে ও ৪জন কন্যা সন্তান আছে। গত এক বছর পূর্ব থেকে পৈত্রিক জমি বিক্রি করে যৌতুক দেওয়ার জন্য আয়েশার স্বামী ছৈয়দ হোছন তাকে চাপ প্রয়োগ করে আসছিল। গত ৭ মাস পূর্বে জমি বিক্রি করে আয়েশা ১৫ লাখ টাকা তার স্বামীকে প্রদান করে। এর কিছু দিন পর থেকে স্বামী ছৈয়দ হোছন তার বড় ভাই হোছন আলী ও ভাবী সাহারা খাতুনের কু-প্ররোচনায় আরো জমি বিক্রি করে যৌতুক নিয়ে দেওয়ার জন্য আয়েশাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন সময়ে মারধর করে আসছে। স্থানীয় গ্রাম বাসীরা অভিযোগ করেন, ২১ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৮টায় স্বামী ছৈয়দ হোছন, ভাশুর হোছন আলী ও ভাবী সাহারা খাতুন সহ শশুর পক্ষের লোকেরা যৌতুকের দাবীতে আয়েশাকে মারধর করে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আয়েশা অজ্ঞান হলে স্বামী ও শশুর পক্ষের লোকেরা তার মুখে বিষ ঢেলে দিয়ে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।