৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

উখিয়ায় ৪ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজার-টেকনাফ সড়কের কোটবাজারে সিএনজি তল্লাশির সময় ৪ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চেকপোস্টে তল্লাশির সময় সিএনজি যাত্রী মোহাম্মদ রশিদ (৬৫) ও তার স্ত্রী নুরুন নাহার বেগমকে আটক করা হয়। এসময় তাদের শরীর তল্লাশি করে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটক স্বামী-স্ত্রী মহেশখালী উপজেলার ছোট কুলাল পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ জানায়, চেকপোস্টে তল্লাশি করার সময় সিএনজি অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রীর কাছ থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিকেল সাড়ে ৫টার দিকে রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তল্লাশির সময় তাদের আটক করা হয়। পরে শরীরের সঙ্গে সু-কৌশলে লুকানো ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া কক্সবাজারের টেকনাফ থেকে ১০ হাজার ইয়াবাসহ মো. ইয়াসিন (১৮) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তরের গোয়েন্দারা।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের চান্দলি পাড়া থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।