১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

উখিয়ায় বিদ্যালয় পাহাড়ে ভয়াবহ ফাঁটল

SAMSUNG CAMERA PICTURES
উখিয়ার করই বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাহাড়ে ভয়াবহ ফাঁটল দেখা দেওয়ার ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। হঠাৎ করে দীর্ঘ এ ফাঁটলের ফলে পাহাড় ধ্বসের আশংকায় ছাত্রছাত্রীদের নিরাপত্তা জনিত কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করে পাহাড়ে ফাঁটলের বিষয়টি অবহিত করেছে বলে জানা গেছে।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ওই বিদ্যালয় ঘুরে পাহাড়ে অনাকাংঙ্খিত এ ফাটঁলের ব্যাপারে জানতে চাওয়া হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোঃ জানে আলম জানান, গত ১ সপ্তাহ আগে ফাঁটলের একটি আকৃতি দেখা যায়। গত রবিবার থেকে ফাটঁলটি ক্রমশ দীর্ঘায়িত হতে দেখা গেছে। তিনি জানান, পাহাড়ের মধ্যভাগে ফাটঁলের সৃষ্টি হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল মনির চৌধুরী জানান,এ এলাকায় কোনদিন ফাঁটল দেখা যায়নি। বিদ্যালয় পাহাড়ে ফাঁটল দেখা দেওয়ায় অভিভাবকদের মধ্যে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে আতংক বিরাজ করছে। তিনি বিষয়টি জরুরী ভিত্তিতে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে জানতে চাওয়া হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাফ্ফর আহমদ জানান, তিনি ফাঁটলের ব্যাপারে জানেন না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।