২৪ জুলাই, ২০২৬ | ৯ শ্রাবণ, ১৪৩৩ | ৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা

উখিয়ায় জীপ মাইক্রো সমিতির নির্বাচন জমে উঠেছে

picsart_1477835225480
কক্সবাজারের উখিয়া উপজেলার জীপ মাইক্রোবাস, মিনিবাস, টাটা ম্যাজিক ও টমটম চালক সমিতির নির্বাচন জমে উঠতে শুরু করেছে। আগামী ২৫ নভেম্বর শূক্রবার নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোর সংখ্যা ৬০৬ জন। উখিয়া সমবায় অফিস সূত্রে জানা যায়, সভাপতি পদে বর্তমান সভাপতি আলহাজ্ব নুরুল আমিন সিকদার ভুট্টো ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ। সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন, অর্থ সম্পাদক ২ জন, সদস্য ৫ জন মনোনয়ন পত্র জমা দেন। আগামী ১১ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৩ নভেম্বর রবিবার। বর্তমান সভাপতি আলহাজ্ব নুরুল আমিন সিকদার ভুট্টো মনোনয়ন পত্র জমা দেওয়ার পর স্থানীয় ডাক-বাংলো প্রাঙ্গণে শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। এ সময় বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের সাথে ছিলাম। কারো সাথে মনোমালিন্য হয়নি। শ্রমিকদের অধিকার আদায়ে সবসময় সোচ্ছার ছিলাম। আগামীতেও ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, মোঃ শাহ আলম, ফরিদুল আলম, মোঃ মুজিব, নুর মোহাম্মদ বাদশা, নুর মোহাম্মদ শেখর, কামাল উদ্দিন, মোহাম্মদ হোছন ভুলু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।