৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩ | ২০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

উখিয়ার “শ্মশান বন্ধু” নির্মল বড়–য়া’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সংঘদান সম্পন্ন


২৩ ও ২৪ ডিসেম্বর (শুক্র, শনিবার) দুই দিনব্যাপী উখিয়ার সমাজ সেবক ও মরণোত্তর “শ্মশান বন্ধু” উপাধিতে ভূষিত নির্মল বড়ুয়ার উর্ধ্বগতি ও নির্বাণ সুখ কামনায় প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মল বড়–য়ার পুত্র পূর্বরতœাস্থ সুনিল বড়–য়ার বাড়িতে এবং দক্ষিণ ক্লাশপাড়াস্থ বসতবাড়িতে অষ্ট পরিষ্কার সহ সংঘক্ষেত্রে দান ও জ্ঞাতী সম্মেলন’১৬ সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ ভিক্ষু সমিতি, উখিয়া শাখার কার্যকরি সভাপতি ভদন্ত এস. ধর্মপাল মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন জ্ঞানসেন ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রে প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমৎ কুশলায়ন মহাথের। বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ সারমিত্র মহাথের, শ্রীমৎ শাসনপ্রিয় থের, কে.শ্রী জ্যোতিসেন থের, জ্যোতি প্রজ্ঞা থের, জ্যোতি লংকার থের প্রমূখ অনুত্তর পূণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ উপস্থিত থেকে সদ্ধর্ম দেশনা করেন। উক্ত অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন পশ্চিম রতœা গ্রামের উপাসক মধুসুদন বড়–য়া মেম্বার।
প্রয়াত: নির্মল বড়–য়া ২০১৬ সালের ২৬ ডিসেম্বর (শনিবার) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের সময় বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ৯৮ বছর বয়সে পরলোক গমণ করেন। তিনি উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের দক্ষিণ ক্লাশ পাড়া গ্রামের মৃত অখিল বড়ুয়ার কনিষ্ঠ পুত্র এবং অনলাইন নিউজ পোর্টাল সিএসবি২৪ ডটকম সম্পাদক পলাশ বড়–য়া’র দাদু হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ২ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।