মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ঈদগাঁওতে একাধিক পয়েন্টে বালু উত্তোলনের হিড়িক

শেয়ার করুন

balo
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী, ঈদগাঁও চান্দের ঘোনা, কালিরছড়া ও রামুর জোয়ারিয়া নালায় হঠাৎ বালু ব্যবসায়িদের বালু উত্তোলনের ধুম পড়েছে। আর এ সমস্ত বালু স্তুপীকরণ করছে মহাসড়কের উপর। এই সমস্ত এলাকায় বিভিন্ন পয়েন্টে মেশিন দিয়ে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে মারাত্মক পরিবেশ বিপর্যের আশংকা করছে সচেতন মহল। সরজমিনে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, বৃহত্তর ঈদগাঁওয়ের ভোমরিয়া ঘোনা, চান্দের ঘোনা, কালিরছড়া, বাশঘাটা , পোকখালী, পালপাড়া, চৌফলদন্ডী, ভাদীতলা, নাপিতখালী, খুটাখালী ও জোয়ারিয়ানালার বিভিন্ন পয়েন্টে মেশিন দিয়ে সরকারী নদী-নালা, খাল ও পাহাড় থেকে নেমে আসা ছরা থেকে দিন রাত নির্বিঘেœ বালি উত্তোলন করা হচ্ছে। অন্য দিকে ঈদগড়-ঈদগাঁওয়ের ফুলেশ্বরী নদীর কয়েকটি স্থানে নিয়মিত বালু উত্তোলনের ফলে ভাঙ্গনের ঝুঁকির মুখে পড়ায় আতংকিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। তারপরও প্রশাসন কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় পুলিশ প্রশাসন ও বনবিট কর্তাদের নাকের ডগায় বালু উত্তোলন করা হলেও বাস্তবে কোন ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্চুক কয়েক ব্যবসায়ীর মতে, উপরিমহল ঠিক করেই তারা কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্বস্থ সূত্র মতে, ঈদগাঁও নদীর বাঁশঘাটা, জাহানার বালিকা বিদ্যালয়ের সামনে এবং কোমারপাড়া পয়েন্টে জনৈক এক বালু ব্যবসায়ী হরদম মেশিন দিয়ে নির্বিচারে বালু উত্তোলন করছে। ফলে উক্ত পয়েন্ট গুলোতে ভাঙ্গনের ঝুঁকির মুখে স্থানীয়রা।

ফাইল ছবি

শেয়ার করুন