২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ঈদগাঁওতে একই রাতে ৭ গরু চুরি : সর্বত্র আতঙ্ক

sori
কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও’র ইসলামাবাদে একই দিনে ৭টি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় বৃহত্তর এলাকার অপরাপর গরু মালিকদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক আর আতঙ্ক। প্রশ্ন উঠেছে যে, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা নিয়ে। ঘটনাটি ঘটে অতি সম্প্রতি। এলাকাবাসী সূত্রে প্রকাশ, ক’দিন পূর্বে সদরের ইসলামাবাদ ইউনিয়নের সাতজোলাকাটায় একই রাতে দু’গৃহস্থের ৭টি বলদ গরু চুরি হয়েছে বলে জানা যায়। সংঘবদ্ধ চোরের দল গভীর রাতে গোয়াল ঘর থেকে গরুগুলো চুরি করে। চোরের শিকার গরুর মালিকরা হচ্ছেন উক্ত এলাকার মৃত বদি উদ্দীনের পুত্র জসীম উদ্দীন এবং একই এলাকার বদি আলম। তবে এ ঘটনায় ভূক্তভোগীরা কোথাও কোন অভিযোগ দেননি। সংগঠিত ঘটনার কারণে অন্যান্য গরুর মালিকদের মধ্যে চুরি আতংক বিরাজ করছে একের পর এক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।