৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

আরও একদিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আরও একদিন অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর পরবর্তী দুদিনে অবস্থার উন্নতি হতে পারে বলে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে বলা হয়েছে।

এছাড়া পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা এবং অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় এমন আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

এদিকে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে আবহাওয়ার সতর্ক সঙ্কেতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ বন্দরকে ৩ নম্বর নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানী ঢাকা ছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ২-৩ সেন্টিমিটার বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

ঢাকায় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার ও পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ২৫-৩৫ কিলোমিটার বেগে বাতাসের গতি থাকবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার উন্নতি হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদফতরের ধারণকৃত সর্বশেষ রেকর্ড অনুযায়ী, শুক্রবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায় ১৪৬ মিলিমিটার এবং সবচেয়ে কম ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বগুড়ায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।