২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন
মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনায়ও (রিভিউ) ফাঁসি বহাল রেখেছেন আদালত। আদালতের এ রায়কে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এক বার্তায় জানান, কামারুজ্জামানের রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে রাজধানীসহ সারাদেশে বিজিবি সদস্যরা সতর্কাবস্থায় রয়েছে। আর রাজধানীসহ সারাদেশে ২৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।