২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

অসহায় শ্রমিক কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কক্সবাজারসময় ডেস্কঃ

দেশে করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে ককসবাজার দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে অসহায় শ্রমিক – কর্মচারীদর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিনের পরিচালনায় ও নাছির উদ্দিনের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন ককসবাজার জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গিয়াস উদ্দিন । প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের সেক্রেটারি আমিনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আহমদ ওসমানি, বিশিস্ট বয়বসায়ী নুরুল আমীন, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান।

মোস্তাক আহমেদের কুরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আবুল কালাম, বাদশা মিয়া, তাজ উদ্দিন চৌং তামিম, মোহাম্মদ ইসমাঈল, মোহাম্মদ ছৈয়দ হোসেন, বাহার উদ্দিন, হারুনর রশীদ, এহসান, জাহাঙ্গীর আলম, হামিদ হোসেন ও গিয়াস উদ্দিন রোকন।

গত মাসের প্রথমদিকেও কর্মক্ষম গরীব অসহায় শ্রমিক – কর্মচারীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় বলে জানান ইউনিয়নের সেক্রেটারি সাহাব উদ্দিন।

সারাদিন রোজা রেখে ইফতারের সময় যাতে সমস্যায় পড়তে না হয় সেদিক বিবেচনা করে এ উদ্যোগ গ্রহন করা হয়।
এছাড়া প্রতিবছর রমজানে গরিব-অসহায় মানুষের পাশে থেকে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে দোকান কর্মচারী ইউনিয়ন।

প্রায় এলাকায় লকডাউনে বাসায় থাকা মানুষগুলোর দুর্ভোগ পোহাতে হচ্ছে নানা সমস্যায়। । করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্বের বিষয়টি বিবেচনা করে
একান্ত অসহায় শ্রমিকদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসছে বলেও জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।