৩০ জুলাই, ২০২৬ | ১৫ শ্রাবণ, ১৪৩৩ | ১৫ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

স্কাসের নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


সংবাদদাতা:

সম্প্রদায় স্তরে যুব শান্তি প্ল্যাটফর্মের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বেসরকারি সংস্থা সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) কক্সবাজার জেলার উখিয়া, বান্দরবান সদর ও রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় মানুষের মধ্যে সহনশীলতা ও অন্তর্ভুক্তির প্রচারে একটি নতুন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। এ প্রকল্পে সহায়তা করছে ইউএনডিপি।

১৫ সেপ্টেম্বর (বুধবার) সকালে উখিয়া উপজেলা পরিষদ হলরুমে সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) এর চেয়ারপার্সন জেসমিন প্রেমার সভাপতিত্বে প্রকল্পটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন প্রকল্পের ফোকালপার্সন মোঃ তোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউএনডিপি রিসার্চ এসোসিয়েট রোকন উদ্দিন, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা শামীম উদ্দিন আহমেদ, ইউএনডিপি প্রতিনিধি জিন্নাহ দেওয়ান, উখিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন শর্মা রনি, ইউপি সদস্য মোঃ সালাউদ্দিন, রিপোর্টার্স ইউনিটি উখিয়ার সভাপতি শরীফ আজাদ, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া ও যুব প্রতিনিধি ইমরান আল মাহমুদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নুসরাত জাহান ও শিউলি বড়ুয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।