২৭ এপ্রিল, ২০২৬ | ১৪ বৈশাখ, ১৪৩৩ | ৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ

মতবিনিময় সভায় সুফল ও বিশ্বব্যাংকের প্রতিনিধিদল

সুফল প্রকল্পের সুফল পাচ্ছে কক্সবাজারের বনের উপর নির্ভরশীল নারী-পুরুষ

নিজস্ব প্রতিবেদক:

সুফল প্রকল্পের সুফল পাচ্ছে কক্সবাজার উত্তর বনবিভাগের প্রত্যন্ত অঞ্চলের বনের উপর নির্ভরশীল থাকা নারী-পুরুষরা। টেকসই বন ও জীবিকা প্রকল্পের মাধ্যমে বনের উপর নির্ভর না হয়ে আত্মনির্ভরশীল হচ্ছে শত শত নারী পুরুষ। ফলে ধ্বংসকারীদের হাত থেকে রক্ষা পাচ্ছে বন ও জীববৈচিত্র্য। গত শনিবার কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জের সুফল প্রকল্পের অধীনে ৯ টি বন সংরক্ষণ গ্রাম এর সদস্যদের সাথে জিবীকা উন্নয়ন তহবিল ও গ্রাম উন্নয়ন তহবিল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন  উপপ্রধান বন সংরক্ষক, প্রকল্প পরিচালক
(সুফল প্রকল্প) গোবিন্দ রায়। বিশেষ অতিথি ছিলেন সুফল উপ প্রকল্প পরিচালক আবদুল্লাহ আব্রাহাম হোসেন সহ বিশ্বব্যাংকের প্রতিনিধিদল।
এসময় আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার, সহকারী বনসংরক্ষক (এসিএফ সদর) ডঃ প্রান্তোষ চন্দ্র রায়, সহকারী বন সংরক্ষক (এসিএফ, ফুলছড়ি) শীতল পাল।
মতবিনিময় শেষে বিশ্ব ব্যাংকের টিম এবং বন বিভাগের  কর্মকর্তাগণ মেহেরঘোনা-চান্দেরঘোনা বন সংরক্ষণ গ্রাম এর গ্রাম উন্নয়ন তহবিল হতে নির্মিত কালভার্ট, পাবলিক টয়লেট, ইট সোলিং রাস্তা পরিদর্শন করেন এবং বন সংরক্ষণ গ্রাম এর সদস্যদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন।
এইদিকে প্রতিনিধি দলটি গত শুক্রবার কক্সবাজার দক্ষিণ বনবিভাগের  উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের ২২০ হেক্টর সুফল প্রকল্পের বাগান পরিদর্শন এবং উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন। এসময় ফলজ,বনজ ও ঔষুধি গাছের সৌন্দর্য দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। সবুজের সমারোহে মুগ্ধ হন তারা পরে উখিয়া সদর বিটের নতুন বাগান পরিদর্শন করেন।
বনবিভাগের দায়িত্বশীল  সূত্র মতে, প্রতিনিধি দলটি গত শনিবার  রাতে কক্সবাজার ত্যাগ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।