১১ মার্চ, ২০২৬ | ২৬ ফাল্গুন, ১৪৩২ | ২১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ভোটকেন্দ্রে বিএনপি কর্মীকে হত্যা চেষ্টা

সাবেক সাংসদ জাফর ও সালাহ উদ্দিনসহ ৩৫জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে বিএনপি কর্মীকে হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাফর আলমসহ ৩৫জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার পেকুয়া থানায় মামলাটি করেন টৈটং ইউনিয়নের মালগাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে আব্দুর রহিম। মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে টৈটংয়ের বটতলী শফিকিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে হামলার শিকার হন আব্দুর রহিম। এ ঘটনায় তিনি  বৃহস্পতিবার থানায় মামলা করেছেন। আব্দুর রহিম  বলেন, ঘটনার পর থানায় এজাহার দিলেও রাজনৈতিক কারণে তখন পুলিশ মামলা নেয়নি।
এজাহার সূত্র জানায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দুপুরে ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকের পক্ষে দায়িত্ব পালন করছিলেন আব্দুর রহিম। এসময় সাবেক সংসদ সদস্য জাফর আলম ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদের নির্দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে হত্যার উদ্দেশ্যে দা, রড ও লাটি দিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এরপর তাঁরা ভোটকেন্দ্র দখল করে ভোট কেটে নেয়।
একাদশ সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের জাফর আলম।
মামলায় জাফর আলম, সালাহউদ্দিন আহমেদ, টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী উল্লেখযোগ্য আসামি। এছাড়া আওয়ামী লীগের আরও ৩২জনকে এ মামলায় আসামি করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, আব্দুর রহিম নামের বিএনপির এক কর্মী ৩৫জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। এ মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ হোছাইন, ইউপি সদস্য মনজুর আলম, রহিম উল্লাহ ও জমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল  তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।