মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

সড়ক দুর্ঘটনায় কক্সবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী নিহত

শেয়ার করুন

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার পালংখালী বাজারের পাশে কাভার্ড ভ্যান উল্টে গিয়ে যাত্রীবাহী একটি সিএনজি’কে চাপা দিলে ঘটনাস্থলে এক মহিলা নিহত ও ৩ জন আহত হয়। বুধবার ২ অক্টোবর রাত সোয়া ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেয়েটি কক্সবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী (ব্যবসায় শিক্ষা) হুমাইরা নুর সাকি বলে জানা গেছে। ছাত্রীটি তার বাবার সাথে টেকনাফের গ্রামের বাড়ি যাচ্ছিল বলে জানা যায়।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আবুল মনসুর উক্ত সড়ক দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে উখিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশকে ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। তবে দুর্ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা সম্ভব হয়নি বলে তিনি জানান। কাভার্ড ভ্যানের চাপায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। কাভার্ড ভ্যানের চাপা থেকে ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় জনসাধারণ জানিয়েছেন। উদ্ধারকৃত আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন