৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রোহিঙ্গা অপরাধ ঠেকাতে উখিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩২

বিভিন্ন চোরাপথে ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্প থেকে বের হয়ে কক্সবাজার জেলায় বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। এই অপরাধ ঠেকাতে উখিয়া থানা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান শুরু করা করা হচ্ছে।

মঙ্গলবার ( ২৯ আগস্ট) থেকে ৩০ আগষ্ট বুধবার ২৪ ঘন্টায় ক্যাম্প থেকে পালিয়ে আসাসহ বিভিন্ন অপরাধে ৩২ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এছাড়াও অপ্রাপ্তবয়স্ক চালকদেরও আইনের আওতায় আনা হচ্ছে।

উখিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, বিভিন্ন চোরাপথে ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন অপরাধ করছে রোহিঙ্গারা। এই অপরাধ ঠেকাতে উখিয়া থানার উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অভিযানে ক্যাম্প থেকে পালিয়ে যাওয়াসহ বিভিন্ন অপরাধে ৩২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জদের নিকট প্রেরণ করা হচ্ছে।

অফিসার ইনচার্জ আরো বলেন, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় টমটম ও সিএনজি চালনার মাধ্যমে দুর্ঘটনা ঘটাচ্ছে। এইসব অপ্রাপ্তবয়স্ক চালকদের ও আইনের আওতায় আনা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।