১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল

বিশেষ প্রতিবেদকঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় শহীদ ও চট্টগ্রামের প্রথম শহীদ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম কলেজের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছে বাংলাদেশ জাতীয়বাদী হোমিওপ্যাথিক চিকিৎসা দল কেন্দ্রীয় কমিটি। সোমবার(৭জানুয়ারি) বেলা ১১টার দিকে পেকুয়ায় কবর জিয়ারত শেষে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। ওয়াসিম ১৬ জুলাই ফেসবুক স্ট্যাটাস দিতে আন্দোলনে অংশগ্রহণে সবাইকে হালিশহরে উপস্থিত হওয়ার অনুরোধ করে নিজে সেখানে আসে এবং পুলিশের গুলিতে নিহত হয়।
জিয়ারত শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ আরিফুর রহমান মোল্লা সাংবাদিকদের বলেন,কতটা গভীর দেশপ্রেম থাকলে অনায়াসে জীবন বিলিয়ে দেয়া যায়? ওয়াসিম ছিলো ততবড় দেশপ্রেমিক। ওয়াসিমের জন্য ছাত্রদল ধন্য; বাংলাদেশ গর্বিত।
খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ এর সভাপতি রফিকুল ইসলাম রতন বলেন,ওয়াসিমের দেশপ্রেম আর সাহসীকতা বাংলার আপামর জনতার মুক্তির ইতিহাসে যুগ যুগ লেখা থাকবে । ওয়াসিমসহ যারা গণঅভ্যুত্থান সফল করতে জীবন দিয়েছ । বাংলাদেশ তাদের কাছে চিরঋণী।
এ সময় আরো উপস্হিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ মহি উদ্দিন, কক্সবাজার জেলা সভাপতি ডাঃ নাসির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ডাঃ হামিদুল হক, ডাঃ আবুল কালাম, ডাঃ আশেক উল্লাহ, ডাঃ মকসুদ আহামদ, ডাঃ মোকাদ্দেস আলম, ডাঃ অনুকুল, ডাঃ আতিক উল্লাহ।##

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।