৬ মার্চ, ২০২৬ | ২১ ফাল্গুন, ১৪৩২ | ১৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

“পালংখালী ইউনিয়ন  জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা  নূর আহামদ আনোয়ারি বলছেন , এদেশের তারুণ্য নির্ভর ছাত্রসমাজ আমাদেরকে নতুন বাংলাদেশের সন্ধান দিয়েছে। ছাত্র সমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে জামায়াত- শিবিরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি  উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন  জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পালংখালী ইউনিয়ন আমীর আবুল আলা রোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় দাখিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, উখিয়া উপজেলা আমির মাওলানা আবুল ফজল,  উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল হক ও কর্মপরিষদ সদস্য মাওলানা কবির আহাম্মদ । প্রধান অতিথি আরো বলেছেন, ছাত্র- জনতার এই আন্দোলনে দেশের মানুষের পক্ষে সেনাবাহিনী ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। দেশের ক্রান্তিকালে  সেনাবাহিনীর এ বলিষ্ঠ ভূমিকার দেশবাসী কে স্বৈরশাসনের কবল থেকে মুক্ত হতে ইতিবাচক প্রভাব ফেলেছে।
তিনি দেশকে দ্বিতীয়বার স্বাধীন করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য সাহসী ভূমিকা পালন করার আহ্বান জানান।
ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বায়তুলমাল সম্পাদক  আব্দুস সাত্তার, সমাজ কল্যাণ সম্পাদক মৌলানা রফিক,অফিস সম্পাদক আব্দুল মাবুদ,শ্রমিক নেতা মুবিন উদ্দিন, মৌলানা আয়ুব, মৌলানা ওসমান, জাহাঙ্গীর আলম,আজিজুর রহমান,মৌলানা জিয়াউর রহমান  প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।