২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

“নূরসানা মোর্শেদ পিউলির বৃত্তি লাভ”

পাবনা জেলার পলাশ ক্যাডেট স্কুল এর ক্যাম্পাস-১ থেকে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএ) কর্তৃক আয়োজিত ২০২৪ সালের মেধাবৃত্তি পরীক্ষায় পাবনা জেলা থেকে অংশ নিয়ে সাধারণ বৃত্তি পেয়েছে ২য় শ্রেণীর শিক্ষার্থী নূরসানা মোর্শেদ পিউলি।মেধাবী ওই শিক্ষার্থী নিয়মিত পড়ালেখা করে এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। ভাল ফলাফল অর্জনের পেছনে শিক্ষক-শিক্ষিকা বাবা ও বিশেষ করে মায়ের অবদান বেশি বলে জানিয়েছে পিউলি। ফলাফলের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং পড়ালেখা করে একজন আদর্শ মানুষ হতে সবার দোয়া কামনা করেছে। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে উক্ত মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।এতে পাবনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। গত ১২-১২-২০২৪ তারিখে এই মেধাবৃত্তির ফলাফল প্রকাশ করা হয়। পিউলি ছোট থেকেই পড়া লেখার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে জড়িত রয়েছে বলে জানা যায়,সে নিয়মিত গান,আবৃত্তি ও নৃত্য চর্চা করে। উপজেলা ও জেলা পর্যায়ে তার বিভিন্ন অর্জন রয়েছে। সেই বাংলাদেশ বেতার কক্সবাজার এর সদস্য। পিউলি কক্সবাজারের সন্তান। তার বাড়ি কক্সবাজার সদর বিজিবি ক্যাম্প সিকদার পাড়া।

পিউলির পিতা মোর্শেদুল আলম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক,জোনাল কার্যালয় পাবনাতে সিনিয়র প্রিন্সিপাল অফিসার(এসপিও), মাতা রোকসানা আক্তার রুবি সিকদার একজন গৃহিণী। তার কৃতিত্বপূর্ণ ফলাফলে শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটিসহ পরিবারের  সবাই আনন্দিত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।