১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩ | ২৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

নবারুণ সংঘ, কুতুবদিয়াকে হারিয়ে চকরিয়া চ্যাম্পিয়ন

DSC_0056

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলা ভলিবল লীগের টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ণ কুতুবদিয়ার নবারুন সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ণ হয়েছে চকরিয়া পৌর ভলিবল সমিতি। গত ১০ মার্চ মঙ্গল বার সন্ধ্যা ৭টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে  ফ্ল্যাড  লাইটের আলোতে জেলা ভলিবল লীগ-১৫ এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ৩ ঘন্টা ব্যাপী উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ৩-২ সেটে ১ম বারের মত জয়ী হয় চকরিয়া পৌর ভলিবল সমিতি। প্রতি সেটে ফলাফল নির্ধারণ হয়েছে নূন্যতম পয়েন্ট ব্যবধানে। খেলার প্রথম ২ সেট জয়ী হয় গত আসরের চ্যাম্পিয়ণ নবারুণ সংঘ। তৃতীয় সেট থেকে ঘুরে দাড়ায় চকরিয়া পৌর ভলিবল সমিতি। ৩য় ও ৪র্থ সেট জয়লাভ করে তারা। এর পর ৫ম তথা ফাইনাল সেটে চরম প্রতিদ্বন্দ্বিতা করে কুতুবদিয়ার নবারুণ সংঘকে ১৫-১৪ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চকরিয়া পৌর ভলিবল সমিতি। ফাইনাল খেলা শেষে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ট্রফি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার চাইলাউ মার্মা, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যন ও সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার। রানার্সআপ দলের হাতে প্রাইজমানি তুলেদেন  জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু। চ্যাম্পিয়ন মেডেল তুলেদেন জেলা ক্রীড়া অফিসার মাহবুবুল আলম, রানার্স আপ মেডেল তুলেদেন সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় ও সাবেক জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ইসমাইল কুতুবী। ডিএসএ সদস্য হেলাল উদ্দিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, ডিএসএ সদস্য ও ভলিবল সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, যুগ্ম সম্পাদক মাহমুদুল করিম মাদু, সদস্য রাশেদ হোছাইন নান্নু, জসিম উদ্দিন, আলীরেজা তসলীম, শাহীনুল হক মার্শাল, খালেদ আজম বিপ্লব, আজমল হুদা, রতন দাশ, আয়েশা সিরাজ, খালেদা জেসমিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ ফরাজী নুরুল আলম প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।